লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:৩০

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাটাখালি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে এবং নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে। হৃদয় ঘটনাস্থলেই মারা যান। নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত যুবক ঢাকায় নেওয়ার পথেই মারা গেছেন।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশার চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে, তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading