খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যা বললেন ডাকসু ভিপি

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যা বললেন ডাকসু ভিপি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, আপডেট ২০:০০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। বাংলাদেশকে আধিপত্যবাদী থাবা থেকে রক্ষা করতে বেগম জিয়ার মতো দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন এখনো বিদ্যমান।

তিনি আরও প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন—এই দোয়া করি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading