‘খালেদা জিয়ার পরিস্থিতি সংকটাপন্ন, বিদেশ যাওয়ার অবস্থায় নেই’

‘খালেদা জিয়ার পরিস্থিতি সংকটাপন্ন, বিদেশ যাওয়ার অবস্থায় নেই’

উত্তরদক্ষিণ। শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, আপডেট ২১:৩৫

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তার আগে উনার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। এখন বিদেশে যাওয়ার অবস্থায় তিনি নেই।

তবে তাকে বিদেশে নেওয়ার জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে বলেও মির্জা ফখরুল।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন। দেশ-বিদেশীরা চিকিৎসা করছেন। গতরাতে মেডিকেল বোর্ড দীর্ঘসময় সভা করে চিকিৎসার বিষয়ে কথা বলেছেন।

পাশাপাশি হাসপাতালের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসকরা বিব্রতবোধ করছেন বলেও জানান তিনি।

একই সঙ্গে এই মুহূর্তে হাসপাতালে ভিড় করতে নেতাকর্মীদের অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading