ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২৮ ডিসেম্বর

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২৮ ডিসেম্বর

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা ও সশরীরে নিয়মিত ক্লাস শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শীতকালীন ছুটি বহাল রেখেই আগামী ২৮ ডিসেম্বর থেকে হলগুলো খুলে দেয়া হবে এবং একই দিনে ক্লাসরুমে পাঠদান শুরু হবে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী আবাসিক হলগুলোর কারিগরি নিরীক্ষণ এবং চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি বিশদভাবে পর্যালোচনা করা হয়।

সভায় বুয়েট বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রাখা হয়। এর সঙ্গে ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে শিক্ষার্থীদের জরুরি শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চালু থাকবে।

ডিনস কমিটি আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো খুব দ্রুত নতুন সময়সূচি নির্ধারণ করবে।

এ ছাড়াও সভায় হলগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংস্কারের কাজ চলছে বলে জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক হল খোলার পরও কিছু হলে সংস্কার কাজ অব্যাহত থাকতে পারে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading