ঢাকায় ইন্ডিয়ার ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু

ঢাকায় ইন্ডিয়ার ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:১০

নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকার ইন্ডিয়ার ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই কেন্দ্রটিতে নিয়মিত সেবা প্রদান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ইন্ডিয়ার হাইকমিশন।

এর আগে বুধবার ইন্ডিয়ার ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।

ভিসা সেন্টারের এক বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টায় বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, আজ জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট দেওয়া হবে।

বাংলাদেশ-ইন্ডিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তা নিয়ে বার্তা এসেছে দু পক্ষেই। দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনাও ঘটেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading