চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫৫

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর এক যুবকের মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারের হাট অফিসের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সুজন হোসেন (২৭) আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা কুমি গ্রামের ওসমান আলীর একমাত্র ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাইকর ডারিয়া গ্রামে কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করা হয়। পরে সেখানে গোপিনাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেন। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading