ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ১:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় তার নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদ থেকে আগত পাঁচ থেকে ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।

জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, শরীফ ওসমান বিন হাদির মৃত্যু শুধু তাঁর পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি। তারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ঈদগাহ ময়দান শোকাবহ পরিবেশে পরিণত হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading