বগুড়া-৭ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া-৭ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের পক্ষে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়ন উত্তোলন শেষে বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইললাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশারসহ আরও অনেকে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading