দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ০০:৪৫
প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা।
তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২:১৫ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথরো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।
বিমান সূত্রে জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথরো–সিলেট–ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।
শিডিউল অনুযায়ী, সিলেটে প্রথম অবতরণ সকাল ৯টা ৫৫ মিনিটে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষ পর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।
ইউডি/এবি

