শাহবাগে আন্দোলনকারীদের কম্বল দিলো ইনকিলাব মঞ্চ

শাহবাগে আন্দোলনকারীদের কম্বল দিলো ইনকিলাব মঞ্চ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২:০০

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। স্লোগান ও প্রতিবাদী কণ্ঠে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড়।

ইনকিলাব মঞ্চ জানায়, আন্দোলনকারীরা সারারাত শাহবাগে অবস্থান করবেন। শীতের তীব্রতা উপেক্ষা করেই তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলন শেষে এসব কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগের হাদি চত্বরে একপাশে জড়ো হয়ে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিচ্ছেন। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা ‘দিল্লি না ঢাকা—গোলামি না আজাদি’, ‘আমার দেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়’, ‘গোলামি না—হাদি, হাদি হাদি’, ‘হাদির বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে কথা ক’ব’—সহ নানা স্লোগান দেন।

এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনটির অন্যান্য নেতারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading