খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩০
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি তাদের এ সাক্ষাৎকারকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে।
গতকাল মঙ্গলবার মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের।
ইউডি/রেজা

