গাম্বিয়ার উপকূলে নৌকাডুবি, বহু অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

গাম্বিয়ার উপকূলে নৌকাডুবি, বহু অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫৫

গাম্বিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত সাতজনের লাশ ও ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বহু অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে দেশের নর্থ ব্যাংক অঞ্চলের একটি এলাকায় নৌকাটি উল্টে যায়। ওই সময় নৌকাটিতে দুই শতাধিক অভিবাসী ছিল। বিবৃতিতে আরও জানানো হয়, দুর্ঘটনাকবলিত নৌকাটি পরে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর মধ্যরাতে গাম্বিয়ান নৌবাহিনী তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে একাধিক নৌযান অংশ নেয় এবং একটি মাছধরা নৌকাও উদ্ধারকাজে সহায়তা করে।কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তবে তাদের প্রকৃত পরিচয় যাচাইয়ের কাজ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading