নোয়াখালীতে সুপার মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি

নোয়াখালীতে সুপার মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৩৪

নোয়াখালীর মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সে’ এ চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন।

দোকান মালিকের ছেলে মেহেরাজ হোসেন নিলয় জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে ৩–৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ও গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় তারা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে চুরি হওয়া স্বর্ণালংকারের সঠিক পরিমাণ নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading