ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট :৫৫
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) এ কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।আগামী ২ দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ ৪ দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান তিনি।
এ ছাড়া ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।এই তারিখের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।
ইউডি/এআর

