হুমকির পর এবার আইপিএল থেকেই বাদ মুস্তাফিজ

হুমকির পর এবার আইপিএল থেকেই বাদ মুস্তাফিজ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২৩:৩৫

ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় আইপিএল থেকে বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই সিদ্ধান্তকে ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে ইন্ডিয়া অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মুস্তাফিজ ইস্যু ও বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টায় জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিসিআইয়ের নির্দেশেই ফিজকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছে, ইন্ডিয়ার বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়ার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা।

এর আগে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading