কোন প্রতীকে নির্বাচন করবেন তাসনিম জারা?

কোন প্রতীকে নির্বাচন করবেন তাসনিম জারা?

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৭:৩০

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নিজের পছন্দের নির্বাচনী প্রতীকের কথা জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।এর আগে, ১ শতাংশ ভোটারের সমর্থনের তালিকায় তথ্যের গরমিল থাকার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন।

ইসির এই সিদ্ধান্তের পর এখন তার নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই।মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা এখন বৈধ।

আমি খুবই আনন্দিত। এখন আমি প্রতীক বরাদ্দের জন্য আবেদন করব। আমার ব্যক্তিগত পছন্দ হলো ফুটবল প্রতীক।’

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, তাসনিম জারার জমা দেওয়া ভোটার তালিকায় ১০ জনের মধ্যে ২ জনের তথ্যে অসংগতি রয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন এবং শুনানিতে নিজের স্বপক্ষে সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হন।

ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের জন্য তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়।

তার এই প্রার্থিতা ঢাকা-৯ আসনের নির্বাচনী লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading