আমদানি নীতি আদেশে আসছে বড় পরিবর্তন

আমদানি নীতি আদেশে আসছে বড় পরিবর্তন

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:২৫

বিদ্যমান আমদানি নীতি আদেশে বড় ধরনের পরিবর্তন এনে ২০২৫–২৮ মেয়াদের জন্য নতুন নীতির খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সহজীকরণ ও নীতি উদারীকরণে এ খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রাখা হয়েছে।

কেবিনেটের অনুমোদন মিললে নতুন আমদানি নীতি আদেশ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রবিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা আমদানি আইপিও অর্ডারে বড় পরিবর্তন আনার চেষ্টা করছি। সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।

তবে আমদানি নীতি আদেশ উদারীকরণ ও সহজীকরণের চেষ্টা করছি।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকসহ অন্য স্টেকহোল্ডারদের নিয়ে আজ মিটিং করেছি।

খুব দ্রুতই আমরা সেটি কেবিনেটে উপস্থাপনের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী কেবিনেটে এটি উঠবে।এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্যনীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে।

আপনারা জানেন, আমরা বাণিজ্য সহজ করতে চাচ্ছি। আমরা আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে সই করেছি।

সে হিসেবে বিভিন্ন জায়গায় পরিবর্তন এনে ব্যবসা-বাণিজ্য আরও সহজ করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading