ট্রাম্পের ‘বোর্ড অব পিস’: পাকিস্তানের সম্মতি, দ্বিধায় ইন্ডিয়া

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’: পাকিস্তানের সম্মতি, দ্বিধায় ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১২:৩৫

প্যালেস্টাইনি ছিটমহল গাজায় চলমান সংকটকে কেন্দ্র করে বৈশ্বিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে আমেরিকা। এ উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ইন্ডিয়া ও পাকিস্তানকে।

ইন্ডিয়ার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-কে জানান, আমেরিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে। তবে ইন্ডিয়া এ উদ্যোগে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ অংশগ্রহণে আগ্রহী।”

বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে দ্বন্দ্ব-সংঘাত নিরসনে এই উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, এ পর্যন্ত ৬০টি দেশকে ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোন কোন দেশ চূড়ান্তভাবে এই শান্তি বোর্ডে যোগ দিচ্ছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি আমেরিকা।

বিশ্লেষকদের মতে, গাজা সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে বৈশ্বিক শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading