বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এই আসর। এরইমধ্যে অনেক দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে, কেউ কেউ প্রস্তুতিতে নামতে শুরু করেছে। প্রস্তুতি শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি), কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রস্তুতি স্থগিত করেছে তারা। খবর জিও নিউজের।

খবরে বলা হয়েছে, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরে টিম ম্যানেজমেন্টকে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে সৃষ্ট পরিস্থিতিতে কী করা হবে, সে বিষয়ে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্বকাপে ইন্ডিয়ায় খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য’ উল্লেখ করে পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যদি সমাধান না হয়, তবে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে অস্বীকৃতি জানায় কট্টরপন্থীদের বিক্ষোভের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। এরপর থেকে এখন পর্যন্ত আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফায় চিঠি চালাচালি হয়েছে। ভেন্যু হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কা বা ইন্ডিয়ার বাইরের কথা বলছে। এই ইস্যু সমাধানে শনিবার বাংলাদেশে আইসিসির একটি প্রতিনিধি দল এসেছিল। কিন্তু জটিলতার কোনো সুরাহা মিলেনি।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading