তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বৈঠক করতে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে যান তিনি।বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন ও বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

এ ছাড়াও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading