নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১

দীর্ঘ ২৩ বছর পর নোয়াখালীতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি তিনি নোয়াখালী যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক দলীয় সূত্র।

এর আগে ২০০৩ সালে নির্বাচনি সফরে নোয়াখালী গিয়েছিলেন তারেক রহমান।বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান জানান, নোয়াখালী ভুলু স্টেডিয়াম সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং সফরের জন্য প্রস্তুতি চলছে।ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

তারেক রহমান সিলেট থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন।

জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ জানিয়েছেন, নেতা-কর্মীরা ইতোমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতিতে নেমেছেন এবং জনসভায় সর্বাধিক লোকসমাগমের আশা করা হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading