প্রথম দিনেই ৭ জেলায় যাবেন তারেক রহমান, সফরসঙ্গী কারা?

প্রথম দিনেই ৭ জেলায় যাবেন তারেক রহমান, সফরসঙ্গী কারা?

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:২২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২২ জানুয়ারি)।

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান উদ্বোধন করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। প্রচারণার প্রথম দিনেই তিনি সাত জেলার নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনাকারী কমিটির মুখপাত্র মাহাদী আমীন এসব তথ্য জানান।তিনি বলেন, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান।

গভীর রাতে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।

সিলেটের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন।

দিনশেষে গভীর রাতে তিনি গুলশানের বাসায় ফিরবেন।সফরসঙ্গী যারাসংবাদ সম্মেলনে মাহাদী আমীন বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা ছিল অনবদ্য।

সেই ত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপি চেয়ারম্যান তার প্রতিটি সফরে পর্যায়ক্রমে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন তরুণ নেতা।

ভবিষ্যতের সফরগুলোতে আরও ত্যাগী নেতারা যুক্ত হবেন বলেও জানান তিনি।নির্বাচনী থিম সং উদ্বোধনমাহাদী আমীন জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির প্রথম প্রহরে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির ‘নির্বাচনী থিম সং’ উদ্বোধন করা হবে।

থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ বিএনপির শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।তিনি আরও জানান, সিলেট সফরের পর বিএনপি চেয়ারম্যানের পরবর্তী নির্বাচনী সফর হবে চট্টগ্রামে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading