৩৬ বার অস্ত্রোপচারের পর বাড়ি ফিরল আবিদ

৩৬ বার অস্ত্রোপচারের পর বাড়ি ফিরল আবিদ

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৫০

মৃত্যুকে জয় করে অবশেষে বাড়ি ফিরল আবিদুর রহিম। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী টানা ৬ মাস চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সুস্থ হয়ে বাসায় ফিরেছে।

এই দীর্ঘ সময়ে তার শরীরে মোট ৩৬ বার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন চিকিৎসকরা।আবিদের সুস্থতা ও হাসপাতাল ত্যাগের উপলক্ষ্যে আজ দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, আবিদ যখন হাসপাতালে এসেছিল, তখন তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। শরীর ও ফুসফুসের জটিলতার কারণে তার বেঁচে থাকা ছিল এক প্রকার অলৌকিক।তিনি আরও বলেন, ‘আমাদের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম এবং আবিদের অদম্য ইচ্ছাশক্তির কারণে তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে।

৩৬টি অস্ত্রোপচার একটি শিশুর শরীরের ওপর দিয়ে যাওয়া ভাবাই কঠিন, কিন্তু আবিদ তা সহ্য করে জয়ী হয়েছে।’

উল্লেখ্য, গত বছর রাজধানীর উত্তরায় একটি বিমান বিধ্বস্তের ঘটনায় আবিদ মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। সেই দুর্ঘটনার পর থেকে সে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণে ছিল।

তার উন্নত চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল।দীর্ঘ ১৮০ দিন পর সন্তানকে সুস্থ অবস্থায় কোলে ফিরে পেয়ে আবেগাপ্লুত আবিদের পরিবার।

তারা চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবিদ জানিয়েছে, সে আবারও দ্রুত স্কুলে ফিরতে এবং বন্ধুদের সাথে খেলাধুলা করতে চায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading