রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৯:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশের মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রম শুরু হয়।‎এ বছর ‘সি’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৮২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।

দুই শিফটে তিনটি গ্রুপে বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞানের একটি গ্রুপে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।‎বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. নাফিস সাদিক।

তিনি পরীক্ষায় ৯২.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩১১০৩৬৭৬। নাফিস চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।‎বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম হয়েছেন এস এম আফিফ ইকবাল।

তিনি ৮৮.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তার রোল নম্বর ৩২৩২৩৪৪৭। তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী।‎অ-বিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. আরফান শেখ। তিনি পরীক্ষায় ৮৯.৫০ নম্বর পেয়েছেন।

তার রোল নম্বর ৩১৭০১৯০৫। তিনিও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।‎উল্লেখ্য, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি বিভাগীয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘সি’ ইউনিটের ১ হাজার ৫৩৬টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৬ হাজার ২২৫ জন শিক্ষার্থী আবেদন করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading