বিপিএলের শিরোপা জিতল রাজশাহী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২২:০০
সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনাল ম্যাচে চট্টগ্রামকে ৬৩ রানের হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন হলো নাজমুল হোসেন শান্তর দল।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী।
জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস। ৬৩ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
এটা রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
ইউডি/এআর

