গণসংযোগে হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, সব কর্মসূচি স্থগিত

গণসংযোগে হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, সব কর্মসূচি স্থগিত

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:৫৫

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী প্রচারণার চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তার সারাদিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব ইনশাআল্লাহ। পরবর্তীতে প্রোগ্রামের সময় এবং স্থান ম্যাসেজে জানিয়ে দেওয়া হবে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (শনিবার) নাসীরুদ্দীন পাটওয়ারীর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ এ লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ আদায়, এরপর মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading