দুঃখীরা সুখী হতে চাইলে ধানের শীষে ভোট দিন: খোকন
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:০৪
বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে নোয়াখালী-১ আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দুঃখীরা সুখী হতে চাইলে ধানের শীষে ভোট দিন।
সোমবার (২৬ জানুয়ারি) নোয়াখালীতে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এ প্রার্থী বলেন, আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। এই দিনের জন্যই বেগম খালেদা দিয়া এত অন্যায় অত্যাচার সহ্য করেছেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি নির্বাচিত হলে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষার্থীদের বিশেষ সুবিধা এবং মৌলিক চাহিদা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য বিএনপিকে ভোট দেবেন বলে আশা করি। বিএনপি মেজরিটি সিট পেলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।
‘জামায়াত একেক সময় একেক দলের সঙ্গে যায় তাদের স্বার্থ হাসিলের জন্য। আপনাদের সমর্থন চাই। এতদিন পড়ালেখা করেছি, ফাইনাল পরিক্ষা ১২ তারিখ নির্বাচনের দিন। দুঃখীরা সুখী হতে চাইলে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে জয়যুক্ত করুন’, যোগ করেন মাহবুব উদ্দিন খোকন।
ইউডি/কেএস

