একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবার একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘গত ১৫–১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব করেছে, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্রে থাকতে হবে। নিজের ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে।

দেশটা আমাদের সবার—সব ধর্মের মানুষের। সবাইকে একসঙ্গে নিয়েই আমাদের দেশ গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।’তারেক রহমান আরও বলেন, দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি দাবি করেন, ‘এর আগে এই এলাকার মানুষ অনেক জনপ্রতিনিধিকে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান করতে পারেনি। নদীভাঙন রোধ, বেড়িবাঁধ ও বল্কবাধ নির্মাণ—ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করব।

তবে আপনাদেরও দায়িত্ব আছে, ধানের শীষকে জয়যুক্ত করা।’তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে।

জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এ ছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading