খালেদা জিয়ার মৃত্যুতে ইন্ডিয়ার সংসদে উঠছে শোকপ্রস্তাব

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্ডিয়ার সংসদে উঠছে শোকপ্রস্তাব

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১২:৩৭

সম্প্রতি লোকান্তরিত বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরনোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ার পার্লামেন্ট। আজ বুধবার বাজেট সেশনের প্রথম দিনে ইন্ডিয়ান পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা খালেদার সন্তান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করতেই ঢাকায় এসেছিলেন তিনি।

এক প্রতিবেদনে ইন্ডিয়ান সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের অধিবেশনেই বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া, ইন্ডিয়ার সাবেক এমপি এল গনেশন এবং এমপি সুরেশ কালমাদির প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে।

আগামী ৬৫ দিন ইন্ডিয়ার পার্লামেন্টের উভয়কক্ষে ৩০টি অধিবেশন হবে। তারপর ২ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশন।

সূত্র : এএনআই

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading