উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন
উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৩০
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
পরে আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ইউডি/এআর

