শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৪৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সকালে নোয়াখালী জিলা স্কুলমাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এরপর বিকেল ৩টায় লক্ষ্মীপুরে নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। পরে তার কুমিল্লা ও চাঁদপুর সফরের কথা রয়েছে।

এ দিকে জামায়াত আমিরের সমাবেশকে ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াত। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইসহাক খন্দকার সমাবেশস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘জামায়াত আমিরের আগমন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে জেলায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী এবং কেন্দ্রীয় তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমন।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার।

আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে নোয়াখালীসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading