ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৫ 

ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৫ 

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০৫

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ কার্যক্রম ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মোট ১১টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১৪ জন শাহবাগ থানা পুলিশের হাতে ধরা পড়েছে। এছাড়া যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় ৪ জন করে এবং অন্যান্য থানায় বাকিরা গ্রেফতার হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কোতয়ালী থানা পুলিশ এই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের নাম— সাব্বির হোসেন (২৪)। লালবাগ থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম (২৫) ও আমির হোসেন (২৬)। ডেমরা থানায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম— আক্তার হোসেন (৫৩)। সূত্রাপুর থানায় গ্রেফতার হওয়া ব্যক্তি— মনা ব্যাপারী (২৭)। মোহাম্মদপুর থানায়— মোঃ হাফিজুল ইসলাম (২৬)। বাড্ডা থানায়— মোঃ সাহেব আলী (২১)। খিলগাঁও থানায় গ্রেফতার হন চারজন। এরা হলেন— তাজবিন খান (৩২), শরিফুল ইসলাম (২৯), মোঃ ফারুক (৩৫) ও শরিফুল ইসলাম (৫৩)। হাজারীবাগ থানায় তিনজন— সুফল চৌধুরী (৩৫)৷ মোঃ মুন্না (২০) ও মেহেদী হাসান (৩০)। যাত্রাবাড়ি থানায় গ্রেফয়াত্র হন চারজন। এরা হলেন— ইফতেখার রেজা (৪০), মামুন (৩০), রাজিব (২৬) ও শাওন ওরফে সেন্টু (২৮)।

অপরদিকে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযান পরিচালনা করে তারা তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন— এ বি এম মাহমুদুল বসরি (৩০), মোঃ জয়নাল হাওলাদার(৬৩) ও মোঃ সেলিম (৩০)।

এছাড়া শাহবাগ থানা সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানে গ্রেফতার হন ১৪ জন। এরা হলেন— মোঃ রমজান (১৯), কাউছার আহম্মেদ (৩৩), মোঃ আলম সরদার (৪২), মোঃ আইউব আলী (৩৩), মিজানুর রহমান (৩৮), মোঃ শাহদাত (২৪), এমসার ইউনুছ (৪০), মাইখেল চন্দ্র (২৮), আলী আহম্মেদ (২৬), ইয়াহিয়া ফেরদৌস হিটলার (৩০), লিমন (১৯), মোঃ করিম মিয়া (২৬), মোঃ দেলোয়ার হোসেন (৩৫) ও মোঃ রমজান আলী (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading