ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০০

ভোররাতে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এই ভূকম্পন ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।

ইন্ডিয়ার ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে অক্ষাংশ ২৪ দশমিক ৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২ দশমিক ০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ০২ মিনিট ৩২ সেকেন্ডে বাংলাদেশে এই ভূমিকম্প রেকর্ড করা হয়।

তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ভলক্যানো ডিসকাভারিও জানায়, রবিবার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading