যুবকদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা হবে: জামায়াতে ইসলামী

যুবকদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা হবে: জামায়াতে ইসলামী

উত্তরদক্ষিণ। সোমবার (০২ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ১৭:৩০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের যুবকদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করবে জামায়াত ইসলামী। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।’

সোমবার (২ ফেব্রুরারি) দুপুরে কক্সবাজার সদরের বাহারছড়া গোলচত্বর বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘রাজার ছেলে রাজা হোক— এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’

বলেন, ‘কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। সেজন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।’

‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘১২ তারিখ আমরা নিজেরা “হ্যাঁ” ভোট দেবো এবং দেশের জনগণকে “হ্যাঁ” ভোট দিতে উদ্বুদ্ধ করবো। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading