বনানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বনানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৩০

রাজধানীর বনানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ইসতাক আহমেদ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তার ঝুলন্ত মরদেহ ‍উদ্ধার করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।ওই শিক্ষার্থীর চাচাতো ভাই মো. রাশেদ জানান, ইসতাক তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিল।

বুধবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading