রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত ব্যক্তির ক্ষতিপূরণের ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত ব্যক্তির ক্ষতিপূরণের ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:১০

জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশনের ১৪ (১) অনুচ্ছেদে বাংলাদেশের দেওয়া আগের ডিক্লারেশন বা আপত্তি (রিজারভেশন) প্রত্যাহারের ঘোষণা জাতিসংঘে গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সিএটি-এর অনুচ্ছেদ ১৪(১)-এর বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করা হয়।

কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয় এবং বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এটি অনুসমর্থন করে। বাংলাদেশ ১৯৯৮ সালে এই চুক্তিতে অনুসমর্থন দেয়।কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ক্ষেত্রে বাংলাদেশসহ মোট পাঁচটি রাষ্ট্র— বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া এবং আমেরিকা চুক্তিতে যোগদানের সময় রিজার্ভেশন প্রদান করেছিল।

সেই রিজার্ভেশনের ফলে এতদিন যাবত রাষ্ট্র কর্তৃক নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব ছিল না।

এখন রিজার্ভেশন প্রত্যাহারের মাধ্যমে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ পাওয়ার পথ সুগম হলো। এর ফলে নির্যাতনে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে, তার ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

আগে এই অনুচ্ছেদে বাংলাদেশের আপত্তি থাকায় রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার বা গুম হওয়া ব্যক্তিরা ক্ষতিপূরণ দাবির সুযোগ পেতেন না।উপদেষ্টা পরিষদ মনে করে, এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।

এতে করে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী ও সুসংহত হবে। একইসঙ্গে রাষ্ট্রের জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এটি বাংলাদেশের মানবাধিকারকর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের দাবি ছিল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading