পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন কাশিমপুর কারাগারের ৪১২ বন্দি

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন কাশিমপুর কারাগারের ৪১২ বন্দি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৩০

গাজীপুরের কাশিমপুর কারাগারগাজীপুরের কাশিমপুরে চারটি কারাগারে ৯৭১ জন বন্দি ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দুই দিনে ৪১২ জন ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।কাশিমপুর কারাগার-১-এর কারা তত্ত্বাবধায়ক আবু নুর রেজা জানান, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন। তাদের যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। মঙ্গলবার সেসব বন্দি ভোটাধিকার প্রয়োগ করছেন।

কাশিমপুর কারাগার-২-এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানান, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে বুধবার ভোট দিয়েছেন ৯৩ জন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তার কারাগারে ৬২৯ জন বন্দি রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। গত দুই দিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার জানান, তাদের কারাগারে ৪৪ জন নারী বন্দি পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪টি হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোট গ্রহণ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading