রমজান মাস : অফিস সূচিতে পরিবর্তন

রমজান মাস : অফিস সূচিতে পরিবর্তন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৩০

এবার রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ সূচি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ অফিস সূচি অনুমোদন পায়।

এরপর বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে অফিসের সময়সূচি ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে জোহরের নামাজের বিরতি।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading