ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের নির্দেশনা প্রত্যাহার না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের নির্দেশনা প্রত্যাহার না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪০০ গজের মধ্যে মোবাইল নিতে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি পরিবর্তন না করলে মঙ্গলবার কমিশন ঘেরাও করা হবে।

এর আগে রবিবার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে।

সেখানে জানানো হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। অন্যদের সঙ্গে ফোন রাখা যাবে না।

এ নির্দেশনার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক কমিশন এমন কাজ করা হচ্ছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতে এ বিধিবিধান পরিবর্তন করতে হবে।

আগামীকাল না হলে কমিশন ঘেরাও হবে।’ এনসিপি আহ্বায়ক আরও বলেন, আমরা এত দিন কিছু বলি নাই। সব সহ্য করেছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়ার কোনো আইন করা হলে, সেই আইন মেনে নেওয়া হবে না।

নির্বাচন কমিশনে যাচ্ছেন আমাদের প্রতিনিধিরা -এ কথা জানিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ করে নাহিদ বলেন, ‘ইলেকশন কমিশনকে বলছি, এত দিন যা করেছেন, করেছেন।

১২ ফেব্রুয়ারি (ভোটরগ্রহণ) যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণতি হবে এ কমিশনের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading