সোসিয়েদাদকে উড়িয়ে শীর্ষে রিয়াল

সোসিয়েদাদকে উড়িয়ে শীর্ষে রিয়াল

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৩০

দীর্ঘ দুই মাস পর চোট কাটিয়ে ফিরলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আর ফিরেই দেখালেন নিজের ক্লাস। তার দুর্দান্ত অ্যাসিস্ট এবং ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে উরুর চোট কাটিয়ে ডিসেম্বর ও জানুয়ারির পুরোটা সময় মাঠের বাইরে থাকা ইংলিশ ডিফেন্ডার আর্নল্ড শুরু থেকেই ছিলেন উজ্জ্বল। ম্যাচের পঞ্চম মিনিটেই তার নিখুঁত ক্রসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। তবে ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল ওয়ারজাবাল।

সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সোসিয়েদাদ। মাত্র চার মিনিট পরেই বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। স্পটকিকে নিজেই গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে ব্যবধান ৩-১ করেন ফেডেরিকো ভালভার্দে। তার শক্তিশালী শট সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরোকে পরাস্ত করে জালে জড়ালে চালকের আসনে বসেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে আবারও পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় ও মৌসুমে দশম গোলটি করে দলের ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস।

এই জয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা (২৩ ম্যাচ) বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। শিরোপা লড়াইয়ে এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা।

বিষয়: রিয়াল মাদ্রিদ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading