‘দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব এসে পড়েছে, পালনের চেষ্টা করবো’

‘দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব এসে পড়েছে, পালনের চেষ্টা করবো’

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২০

‘অতীতে যেভাবে কাজ করেছি সেভাবেই করবো, ইনশাল্লাহ।’ এমন আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আমার দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব এসে পড়েছে, আমি তা পালনের চেষ্টা করবো।

সোমবার (১৬ জানুয়ারি) দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাংলাদেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেন, সব কাজই চ্যালেঞ্জের। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই।। সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) সকালে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যরা শপথ নেবেন। প্রথমবার শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে, পরেরবার শপথ নেবেন— এই যে আমাদের সংস্কার হলো সেজন্যই। বিকালে হবে মন্ত্রিপরিষদের শপথ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading