বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে তারা শত্রু হিসেবে গণ্য হবে: অ্যানি

বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে তারা শত্রু হিসেবে গণ্য হবে: অ্যানি

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৩৫

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মব মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে তো নতুন বাংলাদেশ গড়ায় বাধা হতে পারে। সুতরাং সুন্দর বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে তারা দেশের শত্রু হিসেবে গণ্য হবে। সুতরাং মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে ও পরে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

অ্যানি বলেন, আজকের এই দিনে আমরা অঙ্গীকার করছি আগামী দিনে যেন এ দেশের গণতন্ত্র অটুট থাকে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন আমরা অক্ষুণ্ন রেখে চলতে পারি। এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের অঙ্গীকার। দল-মত নির্বিশেষে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আসুন আমরা আজকের এই দিনে নতুনভাবে শপথ করি। এই বাংলাদেশ টাকে নতুনভাবে গড়ার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। সেখানে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি বলেন, সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাহিরে কিছু করতে চায় সেটার দায় তাদের ওপর বর্তাবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অনেকেই।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading