ইরানের একটি বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইরানের একটি বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:১০

প্রশিক্ষণ চলার সময় ইরানি বিমান বাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হামেদান প্রদেশে প্রতিক্ষণ চলার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি হামেদান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা এবং সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর হামজেহ এমরাইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

এমরাই আরও জানান, ‘আজ বিকেলে, নওবারান অঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে, পরে বিস্তারিত ঘোষণা করা হবে।’

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন, তবে অন্য পাইলট বেঁচে গেছেন।

জানা গেছে, এই ঘটনায় মেহদি ফিরোজমান্দ নিহত হয়েছেন এবং দ্বিতীয় পাইলট বেঁচে গেছেন।

অন্যদিকে, কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে যে বিমানটি একটি এফ-৪ যুদ্ধবিমান ছিল যা রাতের প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছিল।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading