আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো, আশা পররাষ্ট্রমন্ত্রী

আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো, আশা পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০০

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। আশা করছি আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি। সৌজন্য সাক্ষাতে আসা রাষ্ট্রদূতদের কাছে সরকারের বৈদেশিক নীতির আউটলাইনটা তুলে ধরেছি-এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আমি অনেক বেশি আশাবাদী আগামী দিনগুলোতে আমরা বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো।

তিনি বলেন, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। তারা ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে এদিকে ঢাকা-ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আইন, বিচারসহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন মিশনের নেতৃত্বে ৮টি দেশের রাষ্ট্রদূতরা একে একে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলাদা বৈঠক করেন।

আলোচনা শেষে গণমাধ্যমে কথা না বললেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।

দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ ৮টি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে।

তারা বৈঠক করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আইন, বিচারসহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading