২ মন্ত্রীর পিএস ও ৫ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

২ মন্ত্রীর পিএস ও ৫ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

উত্তরদক্ষিণ। সোমবর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:৪০

নতুন সরকারের দুজন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং ৫ জন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ দিয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. মনিরুজ্জামান।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমাকে।সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগের ক্ষেত্রে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সহকারী একান্ত সচিব হয়েছেন মো. ইব্রাহিম খলিল।

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জুনাইদ। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আল মামুন।

একই আদেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনামের সহকারী একান্ত সচিব হিসেবে মো. শরীফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।সহকারী একান্ত সচিবদের প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।

তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে এ নিয়োগ পেয়েছেন। প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন বা এদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading