অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে: পানিসম্পদ মন্ত্রী

অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে: পানিসম্পদ মন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:০৫

পানিসম্পদ মন্ত্রী েশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। তিনি বলেন, খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশব্যাপী খালের দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খাল পুনঃখনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন ও পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেওয়া হবে। কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শীঘ্রই সমাপ্ত হবে। এটিকে টেকসই ও নদীর সঙ্গে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আরো একটি প্রকল্প নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading