ধর্ষণের শিকার পুলিশ কর্মকর্তা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য
উত্তরদক্ষিণ। বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:২২
বিয়ের আশ্বাসে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পুলিশ কর্মকর্তার করা মামলায় এক ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার রিমান্ডের তথ্য জানিয়েছেন।
এদিন শুনানিকালে আসামিকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী সাকিব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১৮ ফেব্রুয়ারি তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় এ মামলা করেন এক নারী সার্জেন্ট।
মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীকে বিবাদী করা হয়।মামলায় বলা হয়, গত বছরের ৫ নভেম্বর ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয়।
এরপর দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়। এরপর থেকে তাদের বিভিন্ন সময় দেখা-সাক্ষাৎ হয়।বাদীর অভিযোগ, বিবাদী তার লালবাগের বাসায় আসা-যাওয়া করত।
বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে তিনি তাকে ধর্ষণ করেন। এছাড়া ব্যবসার কথা বলে ১৫ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করেন।
ইউডি/এআর

