যমুনা ছাড়লেন ড. ইউনূস
উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০০
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ত্যাগ করে গুলশানে নিজ বাসভবনে উঠেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।সূত্র জানায়, যমুনা ছাড়ার পর ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে।
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অফিসিয়াল রেসিডেন্স হিসেবে উঠবেন। আসন্ন ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।উল্লেখ্য, ড. ইউনূস ২০২৪ সালের আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি সেখানে ছিলেন। তবে নতুন সরকার গঠনের পর তিনি নিজ বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এখন তিনি তার ইউনূস সেন্টার ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে বেশি সময় দেবেন বলে জানা গেছে।
ইউডি/এআর

