হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ১৩:৩০

আমেরিকা ও ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

ইরানে আমেরিকাও ইসরাইলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী আমেরিকা ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হলো।

এদিকে রবিবার টানা দ্বিতীয় দিনের মতো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কুয়েত ও ইসরাইলজুড়ে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর দেশটিকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সতর্কতা দেন। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরান এখন বলেছে যে তারা আজ খুব কঠোর জবাব দেবে, আগের চেয়ে কঠোর। তারা এটা না করাই ভালো। কারণ যদি তারা এটি করে, আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা আগে কখনও দেখা যায়নি!’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading