মধ্যপ্রাচ্যের শ্রমিকদের ভিসা নিয়ে বড় সুখবর দিল সরকার

মধ্যপ্রাচ্যের শ্রমিকদের ভিসা নিয়ে বড় সুখবর দিল সরকার

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ১৬:৪০

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলো থেকে ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।উপদেষ্টা বলেন, ‘মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিগুলোর সাথে কথা বলছি, ভিসার এক্সটেনশনের আশ্বাস পেয়েছি। সবদিকেই আমাদের আন্তরিকতা ও চেষ্টার দিক থেকে কোনো কমতি নাই।

এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছেন।’যুদ্ধ পরিস্থিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ ভোটের দ্বারা নির্বাচিত এই সরকার একটা শক্ত ভিত্তির ওপর। আলহামদুলিল্লাহ।

সরকারের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা মোটামুটি আমাদের যাতে কোনো ধরনের ক্রাইসিসে আমাদের দেশের সবকিছু একটা সাস্টেইনেবল ওয়েতে নরমাল থাকে, মানে যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি।’

জ্বালানি খাত বৈচিত্র্যকরণের করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, সৌদি আরব, ইউএই, কাতারসহ যুদ্ধ-প্রভাবিত অঞ্চলে থাকা আমাদের নাগরিকদের সঙ্গে এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

প্রয়োজনে ইভাকুয়েশনের (বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা) প্রস্তুতিও রয়েছে। অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা হয়েছে, যাতে প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading